শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় দুই মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

    পাইকগাছা, খুলনা প্রতিনিধি

    ৩ মে, ২০২৩ ০৮:৩৭ পূর্বাহ্ন

    পাইকগাছায় দুই মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

    পাইকগাছায় দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, যুব উন্নয়ন অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক এস এম বদিউজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি রফিকুল ইসলাম, গ্রীণ নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাকেরা বানু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।

    সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রশিক্ষক দানেশ আলী, এমতাদ, আ’লীগনেতা নির্মল কান্তি মন্ডল ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম। যুব উন্নয়ন অধিদপ্তরাধীন “টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় আইসিটি ট্রেনিং ভ্যানের মাধ্যমে অত্র এলাকার ৪০ জন প্রশিক্ষনার্থী দুই মাস মেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর