শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ফ্রান্সে মে দিবসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ আহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ মে, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ন

    ফ্রান্সে মে দিবসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ১০৮ পুলিশ আহত

    ফ্রান্সে পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে দেশটির শতাধিক পুলিশ আহত হয়েছেন। মহান মে দিবসে দেশটিতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এদিন ফ্রান্সজুড়ে হওয়া সংঘর্ষে বিপুল সংখ্যক আহতের এ ঘটনা ঘটে।

    সোমবার বিক্ষোভের সময় ব্যাপক সহিংসতার ঘটনাও ঘটে এবং প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়। খবর বিবিসির।

    ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে দেশজুড়ে সংঘর্ষে কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

    তিনি বলেন, ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এতো বিশাল সংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এছাড়া সহিংসতার সময় ২৯১ জনকে গ্রেফতার করা হয়েছে।

    প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে মে দিবসের বিক্ষোভে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ অংশ নেন। সোমবারের এই বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও উগ্রপন্থি দলগুলো এদিন পুলিশের ওপর পেট্রোল বোমা ও আগুন নিক্ষেপ করে। এসময় কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় পুলিশ। বিক্ষোভ ও সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২ মে, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ন