শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • কেশবপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

    বেনাপোল প্রতিনিধি

    ২ মে, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ন

    কেশবপুরে সড়কে ঝরল ৩ জনের প্রাণ

    যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেশবপুর-চুকনগর আঞ্চলিক মহাসড়কের বুজতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

    নিহতরা হলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আবদুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দার (৪৫), তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আবদুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

    ওসি মফিজুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরের কেশবপুর-চুকনগর মহাসড়কের বুজতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা ও ছেলে রয়েছেন।

    এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের লাশ কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। হাসপাতালে রোগীর স্বজনদের শোকের মাতম চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর