শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে মহান মে দিবস পালিত

    পিরোজপুর প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ০৭:৫৯ অপরাহ্ন

    পিরোজপুরে মহান মে দিবস পালিত

    “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”- প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটি পালন উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের সার্কিট হাইজ প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

    পরে জেলা প্রশাসনকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মাদ সাঈদুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা শ্রমীক লীগের সভাপতি মজনু তালুকদার, জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: হান্নান শেখ প্রমুখ।

    সভায় বক্তারা বলেন,  শ্রমিকদের দাবী ও অধিকার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যাতে করে মালিক ও শ্রমিকদের মাঝে একটি ঐক্য গড়ে ওঠে। শ্রমিকরাই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রধান হাতিয়ার হিসেবে কাজ করবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর