শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে অসহায় কৃষক আজাহারের ধান কেটে দিলো কৃষকলীগ

    পিরোজপুর প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ০৭:৫১ অপরাহ্ন

    পিরোজপুরে অসহায় কৃষক আজাহারের ধান কেটে দিলো কৃষকলীগ

    আজ ১ মে সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পহেলা মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে পিরোজপুর পৌর কৃষকলীগের ০৪ নং ওয়ার্ডের সভাপতি সহ: অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার ও সাধারণ সম্পাদক আব্দুর রসিদ শেখ এর উদ্দোগে ০৪ নং ওয়ার্ডের শিকার পুরে অসহায় কৃষক মোঃ আজাহারুল ইসলামের ১ একর জমির ধান কেটে দেয়া হল।

    উক্ত ধান কাটায় অংশ গ্রহন করেন পিরোজপুর জেলা পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি জনাব চাঁন মিয়া মাঝী, সাধারণ সম্পাদক আ্যড. দিলীপ কুমার মাঝী, সহসভাপতি মো: নুরুল ইসলাম (নুরু), আ্যড. আজাদ তালুকদার, আ্যড. আব্দুল হালিম, আ্যড. লুবনা জাহান,  আ্যড. মিজানুর রহমান সহ জেলা উপজেলা, পৌর কৃষকলীগের  ৫০ এর অধিক নেতা ও কর্মী,উক্ত ধানকাটা কর্মসূচীটি পরিচালা করেন   ।

    এ সময়ে  জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক  আ্যড .দিলীপ কুমার মাঝী  এই প্রতিবেদককে বলেন  কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এম,পি 'র নির্দেশে আমাদের এ ধান কাটা কর্মসূচী অব্যাহত থাকবে। উক্ত ধান কাটা কর্মসূচীতে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ আজম খান প্রধান অতিথি হিসেবে উপস্হিত থাকার কথা থাকলেও স্বাস্হগত কারনে তিনি আসতে পারেননি।

    উক্ত ধান কাটা কর্মসূচী টি পরিচালনা করেন কৃষক নেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব   সহ: অধ্যাপক হুমায়ুন কবির তালুকদার  ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর