পলাশবাড়ীতে ২২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি

১ মে, ২০২৩ ০৭:৪১ অপরাহ্ন

পলাশবাড়ীতে ২২ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে যানবাহন তল্লাশিকালে ২২ বোতল ফেনসিডিল উদ্ধারসহ আপেল (২৫) নামীয় এক যুবককে আটক করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের নির্দেশক্রমে পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১ মে) দুপুরে অভিযান পরিচালনা করা হয়।

থানা পুলিশের এসআই রাজু ইসলামের নেতৃত্বে একটি পুলিশ টীম পলাশবাড়ী পৌর শহরের অদূরে ঢাকা-রংপুর মহাসড়কে বাঁশকাটা ব্রাকমোড় পয়েন্টে চলন্ত যানবাহন সমূহে তল্লাশি অভিযান শুরু করে। এসময় রংপুর হতে ঢাকাগামী জোয়ানা (ঢাকা মেট্রো-ব-১৩- ০৯২৭) নামীয় যাত্রীবাহী বাস তল্লাশিকালে আকরাম হোসেন  আপেলকে ২২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করা হয়। আপেল ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহতী গ্রামের মরতুজা আলমের ছেলে বলে জানা যায়।

থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান এব্যাপারে থানায় মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ আইনে মামলা(নং-০১, তাং-০১/০৫/২০২৩) রুজু হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর