শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জ ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    গাইবান্ধা প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ০৭:৩৪ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জ ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

    গাইবান্ধার গোবিন্দগঞ্জে রায়হাত তালুকদার (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

    রোববার (৩০ এপ্রিল) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া বাঁশহাটির আবু সাঈদের দোকানের সামনের সড়ক থেকে রায়হাতকে গ্রেফতারসহ ওইসব ইয়াবা জব্দ করা হয়।

    গ্রেফতার রায়হাত তালুকদার পৌরসভার পশ্চিম পান্থাপাড়া (বাঁশহাটি) এলাকার শামসুজ্জোহা তালুকদার জোহার ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় রায়হাতে ফুল প্যান্টের পকেট থেকে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর