শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ডিসেম্বর, ২০২১ ০৫:১৩ অপরাহ্ন

    গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী
    পরিবেশ মন্ত্রী

    পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে গাড়িচালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এলক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়ায় জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। মন্ত্রী বলেন, উন্নত দেশে কেউই অহেতুক হর্ন বাজায় না। আমাদের দেশেও যাতে ড্রাইভাররা অপ্রয়োজনীয় হর্ন বাজানোর অভ্যাস দূর করে তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে।

    বুধবার (২৯ ডিসেম্বর) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত "২০২১-২২ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পসমূহের ওপর নভেম্বর ২০২১ পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা" সভায় সভাপতির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।  

    পরিবেশমন্ত্রী বলেন, শব্দদূষণ বন্ধে হাইড্রলিক হর্ন বন্ধ কার্যকর করণ এবং অন্যান্য সকল ধরনের শব্দের মানমাত্রা নির্ধারণপূর্বক তা বাস্তবায়ন করতে হবে।  মন্ত্রী সভায় শব্দদূষণ সহ সকল প্রকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গৃহীত প্রকল্পসমূহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালকদের নির্দেশনা প্রদান করেন।

    এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুর নাহার, সচিব মোঃ মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন,   অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, প্রকল্প পরিচালক গণসহ মন্ত্রণালয় ও অধীন দপ্তর/সংস্থার উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর