শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা এমএ মন্নানের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

    পিরোজপুর প্রতিনিধি

    ১ মে, ২০২৩ ১২:০৫ অপরাহ্ন

    পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা এমএ মন্নানের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

    মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক এ্যাড. এম এ মান্নানের ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার
    (৩০ এপ্রিল)  সনাক-টিআইবি, এপেক্স ক্লাব, উদীচী, নাটাব, মহিলা পরিষদ ও রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে উদীচী কার্যালয়ে বিকাল ৫টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান আনুষ্ঠিত হয়েছে।

    সাংবাদিক খালিদ আবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সনাক সভাপতি জনাব এম এ রব্বানী ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী, দৈনিক ইত্তেফাকের স্টাফ রিপোর্টার জনাব মুনিরুজ্জামান নাসিম, জেলা মহিলা পরিষদের ভাইস চেয়ার জনাব খায়জুরান দিরোজ, এপেক্স ক্লাবের পাস্ট গভর্নর জনাব আফজাল হোসেন টিপু, নাট্য ব্যক্তিত্ব তাপস ভট্টাচার্য, মান্নান ভাই এর ছেলে রিফাত বিন মান্নান রনি প্রমুখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মাইনুল আহসান মুন্না রয়েল বেঙ্গল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। দোয়া পরিচালনা করেন কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম জনাব ফিরোজ খান ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর