শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৪৬ অপরাহ্ন

    শিবগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত
    ফাইল ছবি।

    সারাদেশের ন্যায় জেলার শিবগঞ্জেও নকলমুক্ত ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিবগঞ্জের ৫টি পরীক্ষা কেন্দ্রে ৬হাজার ৬৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ১৪৮জন পরীক্ষা।

    এর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ বিষয়ে ১ হাজার ১২০জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩জন,সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র বিষয়ে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দু’টি ভেন্যুতে ২ হাজার ২৬৩জন পরীক্ষার্থী মধ্যে ৩৩জন , দাদনচক এইচ এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ১৪২জন পরীক্ষার্থীর মধ্যে ৯জন , কানসাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৯৩৫জন পরীক্ষার্থীর মধ্যে ২৮জন পরীক্ষার্থী  ও ভোকেশনাল কারিগরি বোর্ডের অধীনে বাংলা-২ বিষয়ে ১৯৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

    এব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  আবুল হায়াত জানান, এবারের এসএসসি ও সমমান পরীক্ষা পরীক্ষার্থীরা নকলমুক্ত ওশান্তিপূর্ণ পরিবেশের মধ্যে পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে বাড়তি আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া পরীক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত করতে প্রতিটি কেন্দ্রে চিকিৎসা সেবার জন্য চিকিৎসকগণ দায়িত্ব পালন করছি।

    তিনি আরো জানান, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালে কোথাও কোনঅপ্রীতিকর ঘটনা ঘটেনি। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে প্রথম দিনের এসএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর