শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শা সীমান্ত থেকে অর্ধকোটি টাকা মুল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার

    বেনাপোল প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৫২ পূর্বাহ্ন

    শার্শা সীমান্ত থেকে অর্ধকোটি টাকা মুল্যের ৭৮কেজি গাঁজা উদ্ধার

    যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আনা অর্ধকোটি টাকা মুল্যের ৭৮ কেজি ভারতীয় গাঁজা মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

    শনিবার (২৯ এপ্রিল) সকালে শার্শা উপজেলার সীমান্তবর্তী লক্ষণপুর ইউনিয়নের শালতা গ্রামের একটি মাঠ থেকে এ গাঁজার চালানটি উদ্ধার করা হয়।

    যশোরের নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) নিশাদ আল নাহিয়ান শনিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান, যশোরের শার্শার শালতা সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান ভারত থেকে আনা হবে এমন সংবাদে পুলিশের একটি টহলদল সেখানে গোপনে অবস্থান নেন। পরে ভারত সীমান্ত পেরিয়ে ৫/৬ জনের একটি মাদক পাচারকারীদল বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাদেরকে থামার নির্দেশ দিলে তারা ১০টি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ বস্তা গুলো উদ্ধার করে বস্তার মধ্যে থাকা ৭৮ কেজি গাঁজা জব্দ করেন।

    উদ্ধারকৃত গাঁজার বাজার মুল্য প্রায় অর্ধ লক্ষ টাকা বলে পুলিশ জানায়। উপজেলার ফুলসারা গ্রামের বয়দার রহমান (৩৩) কে পাচারকারি হিসেবে চিনতে পারায় তাকে পলাতক আসামি করে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৫২ পূর্বাহ্ন