শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে আলম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন

    শিবগঞ্জে আলম হত্যা: আরও এক আসামি গ্রেপ্তার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেন হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি সদর উপজেলার সোনাপুর গ্রামের তারাজ ডাকাতের ছেলে জিয়ারুল হক (৩৫)। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নাচোল উপজেলার লণপুর এলাকা থেকে পুলিশের একটি আভিযানিক দল  তাকে গ্রেপ্তার করে।

    মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে নাচোল থানার  লণপুর এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি জিয়ারুলকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ছয় আসামিকে গ্রেপ্তার করা হলো। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে।  এমামলায়  ১৭জন  আসামি জামিন প্রাপ্ত। এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে দুদিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত আরও তিন আসামিকে রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল দুপুর একটার দিকে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় ইউপি সদস্য ও বিএনপি নেতা আলম হোসেনকে (৫০) প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাবলু হোসেন বাবু বাদি হয়ে ৫৯ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৪৭ পূর্বাহ্ন