শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • যশোর সীমান্তে ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

    বেনাপোল প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৩৬ পূর্বাহ্ন

    যশোর সীমান্তে  ৫০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার

    যশোরের চৌগাছা থানার মাসিলা সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার  (২৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।


    যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ হাসান জামিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাকারবারীরা মাসিলা সীমান্ত এলাকা ব্যবহার করে বাংলাদেশ হতে স্বর্ণ ভারতে পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি টহলদল গদাধরপুর এলাকায় টহল চলাকালীন একজন ব্যক্তির চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে থামতে বলা হলে উক্ত লোক দৌড়ে পালিয়ে যায়। বিজিবি টহলদল তৎক্ষনাৎ উক্ত লোককে ধাওয়া করলে লোকটির নিকট হতে একটি ছোট ব্যাগ মাটিতে পড়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ৫০০ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ৫০ লাখ টাকা।

    এ ব্যাপারে চৌগাছা থানায় মামলা দায়ের এর মাধ্যমে উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন বলে জানান ওই কর্মকর্তা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৩৬ পূর্বাহ্ন