শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে তিন দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রী সাদিয়ার

    পিরোজপুর প্রতিনিধি

    ২৯ এপ্রিল, ২০২৩ ০৩:১১ অপরাহ্ন

    পিরোজপুরে তিন দিনেও সন্ধান মেলেনি স্কুল ছাত্রী সাদিয়ার

    নিখোঁজ হওয়ার ৩ দিনেও উদ্ধার হয়নি পিরোজপুরের নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া। গত বুধবার (২৬ এপ্রিল)২০২৩ সকাল ৭ টায় পিরোজপুর সদর উপজেলার ১ নং শিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর পড়ুয়া ছাত্রী সাদিয়া আক্তার স্বর্ণা নিখোজ হয়।

    নাবালিকা সাদিয়া আক্তার স্বর্ণা উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের দক্ষিণ গাবতলা এলাকার সোবহান শেখের মেয়ে। সাদিয়া গত বুধবার পিরোজপুর শহরে বোনের বাসা থেকে বের হয়ে যায়, এরপর অনেক খোঁজাখুঁজিতে তাকে না পাওয়া গেলে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

    সে তার বোনের পিরোজপুর শহরের বাসা থেকে সারে চার ভরি স্বর্ণালংকার ও তিন লক্ষ নগদ টাকা নিয়ে চলে যায়।
    এ ব্যাপারে সাদিয়া আক্তার এর বাবা ব্যবসায়ী আব্দুস সোবহান শেখ এই প্রতিবেদককে বলেন আমার নাবালিকা মেয়েকে স্কুলে যাওয়া আসার পথে মুকুল হাওলাদার  নামে ৪৮ বছর বয়স্ক এক লোক ডিস্টার্ব করত এবং দের মাস আগে  তার মা ও ভগ্নিপতির সহায়তায় আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যায়, নিয়ে গাওখালীতে একটা ভুয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।

    আমরা খবর পেয়ে ওই কাজির কাছে যাই এবং ওই বিয়ে বাতিল করাই এবং ওই মুকুল স্বীকারোক্তি দেয় যে আর  কখনোই আমার মেয়ে কে ডিস্টার্ব করবেন না ।আমার মনে হয় হয়ে ঐ মুকুল হাওলাদার ই আমার মেয়েকে অপহরণ ও গুম করেছে।

    এ ব্যাপারে সাদিয়া আক্তার এর বড় বোন সাবিনা ইয়াসমিন বলেন সকাল ৭ টায় আমার বোন আমার বাসা থেকে বের হয়ে কাউকে কিছু না বলে বের হয়ে যায়, আমরা থানায় সাধারণ ডায়েরি করি এবং অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পাইনি, আজ তিনদিন হতে চললো আমার বোনের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না।

     আমি লোকমুখে জানতে পেরেছি মুকুল আমার বাসার আশেপাশে বিভিন্ন সময় ঘোরাঘুরি করেছে, সাধারণ ডায়েরি করে এসে আমার বাসার লকার থেকে আমার স্বর্ণালংকার ও আমার স্বামীর নগদ টাকা দেখতে পাই না সম্ভবত এগুলো আমার বোন নিয়ে গেছে।
    এ ব্যাপারে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আ জ ম মাসুদুজ্জামান বলেন আমরা একটা মিসিং অভিযোগ পেয়েছি আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর