সুদানে স্বর্ণ খনি ধসে নিহত ৩১

জাগো কণ্ঠ ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ন

সুদানে স্বর্ণ খনি ধসে নিহত ৩১
সুদানে খনি ধ্বস

সুদানে মঙ্গলবার অপরিণত একটি স্বর্ণ খনি ধসে পড়ায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আট জন নিখোঁজ রয়েছেন। একজন সরকারি কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।


সুদানের পশ্চিম কর্দোফানে অবস্থিত রাষ্ট্র পরিচালিত খনিজ সম্পদ কোম্পানির প্রধান খালেদ ধাহওয়া বলেন, খার্তুমের প্রায় ৫শ’ কিলোমিটার পশ্চিমের শহর নুহুদের কাছের স্বর্ণ খনিতে এ দুর্ঘটনা ঘটে।
তিনি এএফপি’কে বলেন, সেখানে ‘খনি ধসে পড়ার কারণে ৩১ জন সাধারণ শ্রমিক প্রাণ হারিয়েছেন।’ এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং আটজন এখনো নিখোঁজ রয়েছেন।
কোম্পানির আরেক কর্মকর্তা জানান, গত জানুয়ারিতে একই খনিতে দুর্ঘটনায় চারজন প্রাণ হারান।


তিনি বলেন, ‘ওই সময় কর্তৃপক্ষ খনিটি বন্ধ করে দেয় এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। তবে দু’মাস আগে নিরাপত্তা কর্মীরা সেখান থেকে চলে যায়।’
 




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২৯ ডিসেম্বর, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

২৯ ডিসেম্বর, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

২৯ ডিসেম্বর, ২০২১ ১১:৩৪ পূর্বাহ্ন