শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দশ মিনিটের কালবৈশাখীর তান্ডব,শার্শায় আমের ব্যপক ক্ষতি

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১১:২৭ অপরাহ্ন

    দশ মিনিটের কালবৈশাখীর তান্ডব,শার্শায় আমের ব্যপক ক্ষতি

    দশ মিনিটের কালবৈশাখীর ঝড়ে যশোরের শার্শা উপজেলায় আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমচাষিরা বলছেন, ঝড়ে আম বাগানের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ আম ঝরে পড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল ৫টার সময় কালবৈশাখী ঝড়ে এ এলাকা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, তারা এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি।

    জানা যায়, শার্শা উপজেলায় চলতি মৌসুমে ৯ হাজার হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। এখানে ৩ হাজার ১ শ‘ ৪০ টির মতো ছোট বড় আম বাগান রয়েছে। এর মধ্যে উপজেলা ব্যাপী প্রায় সব বাগানে কালবৈশাখী ঝড় হানা দিয়েছে। ঝড়ে বাগানে-বাগানে মাটিতে পড়ে আছে আম। ফেটে নষ্ট হয়েছে অনেক। কোনো কোনো বাগানে আম গাছের ডাল ভেঙে পড়েছে।

    আম বাগান চাষী নুর আলী সরদার জানান, বৃহস্পতিবার বিকালে ঝড়ে তার বাগানের বিভিন্ন জাতের প্রায় সবগুলো আম পড়ে নষ্ট হয়ে গেছে। এতে তার ৩০ ত্রিশ থেকে ৩৫ পয়ত্রিশ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

    একই কথা জানান, উপজেলার বাগুড়ী গ্রামের আম চাষী সহিদুল ইসলাম। তিনি জানান, গত দুই বছর আগে আম্ফান ঝড়ে আমার অনেক লোকসান হয়েছিলো। এবছর স্বপ্ন ছিল আমের ভালো দাম পাবো, কিন্তু কালবৈশাখী ঝড়ে আমার স্বপ্ন ভেঙে খানখান করে দিলো।
    উপজেলার বাগআঁচড়ার পাশ্ববর্তী কুলবাড়ীয়া গ্রামের আমচাষি রাজু বলেন, ৩০ বিঘা জমির ওপর তার আম বাগান রয়েছে। ঝড়ে বাগানের ২০ থেকে ৩০ শতাংশ আম পড়ে গেছে। বেশ কিছু গাছের ডাল ভেঙে পড়েছে। আম এখনও পরিপক্ক না হওয়ায় ঝরে পড়া আম ৪ থেকে ৫ টাকা কেজির বেশি বিক্রি হবে না। আর যেসব আম ফেটে গেছে, সেসব কেউ কিনবে না।

    বাগআঁচড়া, কায়বা, গোগা এলাকার কয়েকজন আমচাষী জানান, আম্ফান ঝড়সহ গত কয়েক বছরে লোকসানের পরও এবার আমের ফলন ব্যাপক হয়েছিলো। এতে করে তারা স্বপ্ন দেখছিলো লাভের। কিন্থু বৃহস্পতিবারের ১০ মিনিটের কালবৈশাখীর ঝড়ে সে স্বপ্ন চুরমার হয়ে গেল।

    শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ মন্ডল বলেন, শার্শায় এবার ৯ হাজার হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এবার বাগানে আম ভালো ধরেছিল। তবে কালবৈশাখী ঝড়ে এ উপজেলাতে আম চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। বাগানের অনেক আম ঝরে পড়ায় আম চাষিদের লোকসান হবে মনে হচ্ছে। কালবৈশাখী ঝড়ের কবলে আম চাষিরা আর না পড়লে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। তবে ঝড়ে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

    এদিকে ঝড়ে আম ছাড়াও বোরো ধানের ক্ষেতের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে ধান গাছ হেলে পড়ায় এবং জমিতে পানি জমে যাওয়ায় ধান চিটা হয়ে যাওয়া এবং পচে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এতে ধানের উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর