শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে কৃষক নিহত

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১১:০০ অপরাহ্ন

    শার্শায় মাঠে ধান তোলার সময় বজ্রপাতে কৃষক নিহত

    যশোরের শার্শায় মাঠ থেকে ধান তোলার সময় বজ্রপাতে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার কায়বা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত আজিজুল ইসলাম একই গ্রামের মৃত কামাল সরদার কিনুর ছেলে।

    স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম জানান, বৃষ্টিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য বিকালে আজিজুল তার ভাইসহ ৩/৪ জন স্থানীয় ঠ্যাংগামারী বিল নামক মাঠে নিজেদের জমির ধান গোঁছাতে যান। তারা মাঠে ধান গোছানো অবস্থায় বজ্রপাত হয়। এতে আজিজুল অজ্ঞান হয়ে পড়ে যান। পাশে থাকা তার ভাই দেখে চিৎকার দেন। তখন স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে দ্রুত বাগআঁচড়ার জোহরা মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আজিজুলকে মৃত ঘোষণা করেন।

    জোহরা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ হাবিবুর রহমান হাবিব বলেন, ক্লিনিকে নিয়ে আসার আগেই আজিজুলের মৃত্যু হয়েছে। আজিজুলের এমন অকাল মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বজ্রপাতে আজিজুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর