শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ন

    শার্শায় মাইক্রোবাস চাপায় শিশু নিহত

    যশোরের শার্শায় মাইক্রোবাস চাপায় সাইকেল আরোহী মেহেদী হাসান (১২) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার সময় শার্শা-কাশিপুর সড়কের ডিহি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশু মেহেদী হাসান শার্শা উপজেলার কাশিপুর বটতলা গ্রামের মিলন হোসেনের ছেলে।

    গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুর রহমান জানান, শিশু মেহেদী হাসান বাড়ি থেকে সাইকেল যোগে পাকশিয়া বাজারে আসার সময় ডিহি নামক স্থানে পিছন দিক থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-৫১৮৬৩৪) ধাক্কা দিলে শিশুটি সাইকেল থেকে পড়ে গিয়ে মাইক্রোবাসের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। ঘাতক মাইক্রোবাসটি এলাকাবাসী আটক করে রেখেছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর