শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:৩৯ অপরাহ্ন

    শিবগঞ্জে নারী ফুটবল দলের প্রীতি ম্যাচ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি আয়োজিত কানসাট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফুটবল ম্যাচে শহীদ বীরমুক্তিযোদ্ধা আবদুস সাত্তার ক্রীড়া একাডেমি নারী ফুটবল দল ৪-১ গোলে গাইবান্ধা প্রমিলা নারী ফুটবল দলকে পরাজিত করে।

    এর আগে খেলার উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত। এতে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, শহীদ বীরমুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমির সাধারণ সম্পাদক ডা. তড়িৎ কুমার সাহা, কানসাট ইউপির সাবেক চেয়ারম্যান বেনাউল  ইসলাম।

    এ সময় আরও উপস্থিত ছিলেন, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল হামিদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খাঁনসহ অন্যরা। পরে রানার আপ ও চ্যাম্পিয়ন দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর