শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বজ্রপাতে দুই কিশোর নিহত, আহত ২

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ন

    শিবগঞ্জে বজ্রপাতে দুই কিশোর নিহত, আহত ২

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের শৎনগর ও গোপনালনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হল- উপজেলার শ্যামপুর গোপালনগর গ্রামের আবদুল কাদেরের ছেলে শাহিন আলী (১৩) ও শরৎনগর গ্রামের হারুন আলীর ছেলে অসিম (১২)।

    আহতরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাসেদের ছেলে সরোয়ার (১৫)। শ্যামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম জানান, শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু আম বাগানের আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাহিন ও অসিম মারা যায়। এ ঘটনায় আহত নয়ন ও সারোয়ারকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা।

    শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আরিফুল ইসলাম মুত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা করা হবে এবং বজ্রপাতে নিহত রোধে গণসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচারণা চালানো হবে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ন