শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দাফনকালে আঘাতের চিহ্ন দেখে জানা গেল হত্যাকাণ্ড!

    বেনাপোল প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন

    দাফনকালে আঘাতের চিহ্ন দেখে জানা গেল হত্যাকাণ্ড!

    দাফনকালে আঘাতের চিহ্ন চোখে পড়ে স্বজনদের, জানা গেল হত্যাকাণ্ড! যশোর শহরের বেজপাড়া এলাকায় ফারহানা পারভীন ঊর্মী (২৯) নামে এক শিক্ষার্থীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। তার আপন ভাই ফয়েজ রাজ্জাক ফারদিন (২৩) ও মা আইরিন পারভীন (৫৫) হত্যার দায় স্বীকার করায় তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে যশোর কোতোয়ালি থানায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান ব্রিফিংয়ে জানান, মৃত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সঙ্গে যশোর শহ‌রের বেজপাড়ার রা‌সেল চত্বর এলাকার ইমরান কবীরের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহের জের ধরে ভাই ফারদিন তাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর ফারদিন ও তার মা আইরিন পারভীন মরদেহ গ্রামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট নিয়ে যান। আত্মহত্যা করেছে বলে তাকে দাফনের চেষ্টা করেন। কিন্তু তার মাথায় আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনরা।

    এরপর ফারহানার চাচা রবিউল ইসলাম বিষয়টি শালিখা থানা পুলিশকে অবহিত করেন। শালিখা পুলিশের মাধ্যমে অবহিত হওয়ার পর যশোর কোতোয়ালি পুলিশ ফারহানার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। একই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফারদিন ও মা আইরিন বেগমকে হেফাজতে নেয় পুলিশ। এরপর তারা হত্যার দায় স্বীকার করলে ফারহানার চাচা রবিউল ইসলামের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

    প্রসঙ্গত নিহত ফারহানা মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। গ্রেপ্তারকৃত ফারদিন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) এলএলবির দ্বিতীয় বর্ষের ছাত্র।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৮ এপ্রিল, ২০২৩ ১০:১৭ পূর্বাহ্ন