শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ এপ্রিল, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

    গাইবান্ধায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

    আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন উপলক্ষে বুধবার গাইবান্ধা জেলা প্রশাসন ও রংপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    ‘সুরক্ষিত শ্রবণ সুরক্ষিত জীবন’ শব্দ দুষণ নিয়ন্ত্রণে অংশিদারিত্বমূলক প্রকল্পের আওতায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

    অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাসান-ই-সেফারক, জেলা মৎস্য কর্মকর্তা ফয়সাল আজম, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, রোভার স্কাউটের জেলা সম্পাদক উজ্জল চক্রবর্তী, জেলা কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি আব্দুল করিম, এসকেএস ফাউন্ডেশনের আশরাফুল আলম, গণ উন্নয়নের সুমন মিয়া, মোস্তাফিজুর রহমান, মো. যুবায়ের আহমেদ প্রমুখ।

    এ দিবসে শিক্ষার্থী,  শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, মিডিয়া র্কমী, সরকারি কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।




    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ এপ্রিল, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন