শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে বিধবার ধান কাটা-মাড়াইয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৭ এপ্রিল, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে বিধবার ধান কাটা-মাড়াইয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অসহায় এক বিধবা নারীর দুই বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের কর্মীরা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধানের নেতৃত্বে বুধবার দলীয় নেতাকর্মীরা এ ধান কাটা ও মাড়াইয়ে অংশ নেন।

    শ্রমিক সংকট ও অধিক শ্রমমূল্যের কারণে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুরখলসি গ্রামের বিধবা শাহানারা বেগম তার সম্পূর্ণরূপে পেকে যাওয়া উঠতি বোরো ধানক্ষেতের ধান কেটে নিতে পারছিলেন না। এ খবর জেনে দুই বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের কর্মীরা। প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা আওয়ামী লীগ দ্রæত ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।

    এব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান জানান, এখন থেকে চলতি মৌসুমের প্রতিদিনই এমন অসহায় কৃষকদের উঠতি ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চাঁদপুরখলসি গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেমের মেয়ে বিধবা শাহানারা বেগম জানান, শ্রমিক সংকটের কারণে শ্রমমূল্য বেশী হওয়ায় অর্থ অভাবে কাটতে না পারায় জমিতেই ধান নষ্ট হওয়া আশংকা দেখা দিয়ে ছিল।  প্রধানমন্ত্রীর নিদের্শে আওয়ামী লীগ কর্মীরা ধান কেটে ঘরে তুলে দেওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৭ এপ্রিল, ২০২৩ ০৮:৪৪ পূর্বাহ্ন