শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন শি জিনপিং

    নিজস্ব প্রতিবেদক

    ২৫ এপ্রিল, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শুভেচ্ছা জানিয়েছেন শি জিনপিং

    চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।
    চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, "আমি জেনে আনন্দিত যে, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং এর জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই।”

    চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমান আচরণ করেছে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সমর্থন করেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান-সমান সহযোগিতার নজির স্থাপন করেছে।

    শি জিনপিং বলেছেন, "আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেই, এবং আমাদের দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যৌথভাবে উচ্চমানের সাথে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' গড়ে তুলতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণের লক্ষ্যে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি।
    তিনি আরো বলেন, "আমি আপনার (বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি) সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আপনার প্রতিটি প্রচেষ্টার সাফল্য কামনা করি। আমি বাংলাদেশের সমৃদ্ধি এবং জনগণের সুখী জীবন কামনা করি।"




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৫ এপ্রিল, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৫ এপ্রিল, ২০২৩ ০৮:৪৮ পূর্বাহ্ন