শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সুন্দরগঞ্জে তাঁতী লীগের দুই নেতাসহ ৯ জুয়াড়ি আটক

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৫ এপ্রিল, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন

    সুন্দরগঞ্জে তাঁতী লীগের দুই নেতাসহ ৯ জুয়াড়ি আটক

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জুয়া খেলার সময় কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি ও তাঁতী লীগের সভাপতিসহ ৯ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

    সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে রোববার (২৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরের ভেতরে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়।

    আটককৃতরা হলেন দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে ও তাঁতী লীগের উপজেলা সভাপতি ইউনুছ আলী (৪০), মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আব্দুল হামিদ (৪৪), মৃত বারী উদ্দীনের ছেলে মো. সাহেদুল ইসলাম (৪৩), মৃত আতাউর রহমানের ছেলে মো. মশিউর রহমান (৪২), মৃত ফজলুল হকের ছেলে মো. শাহ জাহান মিয়া (৪০), মৃত বাবু মিয়ার মিয়ার ছেলে মো. জিয়াউল হক (৩৫), মো. আব্দুল হামিদের ছেলে মো. দিদারুল ইসলাম (৪০), হুড়াভায়া খাঁ গ্রামের মো. আবু সাঈদ মিয়ার ছেলে মো. সাজেদুল করিম (৪৪) ও তারাপুর ইউনিয়নের শহিদুল ইসলামের ছেলে কৃষক লীগের উপজেলা সহ-সভাপতি মিলন সরকার (৪৩)।

    পুলিশ জানায়, রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপাল চরণ গ্রামের এনএস ইটভাটার পরিত্যাক্ত ঘরে জুয়া খেলার সময় হাতে নাতে ওই ৯ জন জুয়াড়িকে আটক করা হয়। একইসঙ্গে জুয়ার খেলার তিন বান্ডিল খোলা তাস ও জুয়ার বোর্ডে থাকা নগদ ৪৮ হাজার ২০০ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।

    সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর সোমবার আদালতে পাঠানো হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ এপ্রিল, ২০২৩ ০৮:১৭ পূর্বাহ্ন