শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় এ্যাডভোকেট নিহত

    বেনাপোল প্রতিনিধি

    ২৪ এপ্রিল, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন

    শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় এ্যাডভোকেট নিহত

    যশোরের শার্শায় মোটরসাইকেলের ধাক্কায় মাহবুবুর হাসান (৫০) নামে একজন এ্যাডভোকেট নিহত হয়েছেন। নিহত মাহবুবুর হাসান যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আব্বাস আলী ওরফে হিমে মোড়লের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে এ্যাডভোকেট হিসাবে দায়িত্ব পালন করছিলেন।

    রোববার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শ্যামলাগাছী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

    হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে শার্শার শ্যামলাগাছীতে যান এ্যাডভোকেট মাহবুবুর হাসান। এসময় তিনি হাইওয়ে সড়ক পার হওয়ার সময় দ্রæতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহতের বড় ভাই মনিরুজ্জামান সোনা জানান, ঈদের ছুটিতে ভাই বাড়িতে এসেছিলো। নিজের কাজে সন্ধ্যায় শ্যামলাগাছী গিয়েছিল। পরে তার মৃত্যুর খবর শুনতে পাই। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

    শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর কুমার দে বলেন, সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত অবস্থায় মাহবুবুর হাসান নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে উদ্ধার করে নিয়ে আসার আগেই তিনি মারা যান।

    নাভারন হাইওয়ে থানার ওসি আব্দুল আল মামুন জানান, দ্রæতগামী মোটর সাইকেলের ধাক্কায় এ্যাডভোকেট মাহবুবুর রহমানের মৃত হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা করছে পুলিশ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৪ এপ্রিল, ২০২৩ ০৯:৩৪ পূর্বাহ্ন