শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কক্সবাজারের উপকূলে ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার

    নিজস্ব প্রতিবেদক

    ২৩ এপ্রিল, ২০২৩ ১০:০৪ অপরাহ্ন

    কক্সবাজারের উপকূলে ট্রলার থেকে ১০ জনের লাশ উদ্ধার

    জেলার নাজিরারটেক উপকূলে একটি ট্রলারের কোল্ডস্টোর থেকে আজ রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

    বঙ্গোপসাগরে নামহীন ট্রলারটি কক্সবাজারের নাজিরারটেক উপকূলে আসার পর ক্লোডস্টোর চেক করতে গিয়ে লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। রোববার বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলার থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন দমকল বাহিনীর লোকজন।

    ফায়ার সার্ভিসের হেড অফিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বাসস’কে জানান, ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
    এ বিষয়ে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, সাগরে ভাসা একটি ট্রলার দেখে কূলে ফেরত অপর ট্রলার বিশেষ ব্যবস্থায় টেনে ট্রলারটি শনিবার ভোরেই নাজিরারটেক মোহনার তীরে নিয়ে আসে। ভাটা হবার পর সন্ধ্যায় কোল্ডস্টোর চেক করতে গিয়ে মানুষের পা দেখতে পাওয়া যায়। তখনই পুলিশকে খবর দেয়া হয়। রাতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে আসে। আজ সকাল হতে ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় মরদেহ গুলো উদ্ধার শুরু করে।

    কক্সবাজার দমকল বাহিনীর স্টেশন ইনচার্জ মোনায়েম বিল্লাহ জানান, বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ট্রলারটির কোল্ডস্টোর থেকে ১০ জনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আরো আছে কি না- তা খতিয়ে দেখতে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর