শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: ইউজিসি

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০২:০২ অপরাহ্ন

    অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: ইউজিসি

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেন, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কারও বিরুদ্ধে সুনিদির্ষ্ট অভিযোগ উঠলে যথাযথ তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। কারও বিরুদ্ধে কোন অভিযোগ যেন না ওঠে সে বিষয়ে সতর্ক থাকা এবং দায়িত্বশীল আচরণের জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

    আজ মঙ্গলবার ইউজিসি আয়োজিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে প্রফেসর আলমগীর বলেন, সুর্নিদিষ্ট অভিযোগের যথাযথ প্রতিকারের মাধ্যমে দাপ্তরিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে ইউজিসি কতৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। অভিযোগ প্রতিকারের যথাযথ ব্যবস্থা না থাকলে প্রতিষ্ঠানে অনিয়ম এবং সুস্থ কর্মপরিবেশ বিঘ্নিত হয়।

    কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম-সচিব জাফর আহম্মদ জাহাঙ্গীর। ইউজিসি’র সিনিয়র সহকারী পরিচালক শরিফুল ইসলামের সঞ্চালনায় প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে যুক্ত ছিলেন কমিশনের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর ও রবিউল ইসলাম।

    কমিশনের সচিব ড. ফেরদৌস জামান বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। তিনি সকলকে একাগ্রতা ও নিয়মানুবর্তী হয়ে সেবা দেওয়ার আহ্বান জাননান। তিনি  সবাইকে সহনশীল হওয়ার অনুরোধ করেন।

    কর্মশালায় কমিশনের ২৬ জন প্রশাসনিক/ সমমানের কর্মকর্তা অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০২:০২ অপরাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০২:০২ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০২:০২ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০২:০২ অপরাহ্ন