শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গাইবান্ধায় বাড়ীতে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ এপ্রিল, ২০২৩ ০৯:৪৪ অপরাহ্ন

    গাইবান্ধায় বাড়ীতে অগ্নিকাণ্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

    গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের গংলার ডোবায় আগুনে পুড়ে একটি ঘরের ৪ টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করছেন।

    রোববার (২৩ এপ্রিল ) সন্ধ্যায় ঘাগোয়া  ইউনিয়নের  গংলার ডোবা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ঘটনার পর প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী ও গাইবান্ধা ফায়ার সার্ভিস।

    জানা গেছে,  গোয়াল ঘর থেকে আগুন লেগে মৃত জিয়ারত উল্লার পুত্র  নুরজামান ব্যাপারীর একটি বসত ঘরের ৪ টি কক্ষ  ও আসবাবপত্র এবং নগদ অর্থ পুড়ে যায়।

    গাইবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জাকির  জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।




    সারাদেশ - এর আরো খবর