শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ এপ্রিল, ২০২৩ ০৯:৪০ অপরাহ্ন

    শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম সাদিকুর রহমান (৩৫),সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচাকপাড়া গ্রামের তৈয়বুর রহমানের ছেলে।

    রোববার সকাল সাড়ে ছয় টার দিকে বিজিবির সহায়তায় সীমান্ত পিলার ১৮৩ /৪ এ্স হতে প্রায়৫০গজ বাংলাদেশের অভ্যান্তরে নামো চকপাড়া জামতলা এলাকায় ধানক্ষেতে পড়ে থাকা সাদিকুরের মরদেহ উদ্ধার করে শিবগঞ্জ থানা পুলিশ। নিহতের ভাই গাজেলুর রহমান জানান, গতকাল দুপুরে খাওয়ার পর, বাজারের দিকে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়েছিলো, রাতে আর বাড়ি ফিরে আসেনি। সকালে মরদেহ পড়ে থাকার কথা জানাতে পারেন। শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন  ও শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান সাদিকুর রহমান অবৈধভাবে ভারতে প্র্ববেশ কালে মিনি সুলতানপুর বি এস এফ ক্যাম্পের সদস্যরা গুলি করলে সে  গুরুতর আহত হয়।এ সময় তার সংগীরা  তাকে নিয়ে পালিয়ে আসার সময় মারা গেলে বাংলাদেশের অভ্যান্তরে রেখে দেয়।সকালে স্থানীয় জনগণ দেখতে পেয়ে সংবাদ দেয়।

    চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশের অভ্যান্তরে ওই যুবকের মরদেহ পড়ে ছিলো, বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়া হয়, তারা মরদেহ উদ্ধার করেছে ও পরবর্তী পদক্ষেপ গ্রহন করবে। বিএসএফের গুলিতে কি মৃত্যু হয়েছে ওই যুবকের এমন প্রশ্নে, লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান বিএসএফের টহল সীমানা থেকে যেখানে মরদেহ পড়ে ছিলো, সেখান পর্যন্ত গুলি করা সম্ভব নয়। গতকাল রাতে সীমান্তে কোন ফায়ারিং এর শব্দও তাদের টহল টিম পায়নি। পুলিশ এ হত্যাকান্ডের বিষয়টি তদন্ত করে দেখবে।  এদিকে শিবগঞ্জ  থানার অফিসার  ইনচার্জ  চৌধুরী  জুবায়ের আহাম্মদ জানান,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ  সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান স্থানীয়দের ভাষ্য বিএসএফের গুলিতে সাদিকুর রহমান মারা গেছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর