শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চাঁপাইনবাবগঞ্জে দু'পক্ষের বোমাবাজিতে যুবক নিহত

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ২৩ এপ্রিল, ২০২৩ ০৯:২১ অপরাহ্ন

    চাঁপাইনবাবগঞ্জে দু'পক্ষের বোমাবাজিতে যুবক নিহত

    চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের বোমাবাজিতে জিয়ারুল (৩৫)নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০জন। আজ রবিবার বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত জিয়ারুল ইসলাম একই এলাকার কসিমুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন।  

    প্রত্যাক্ষদর্শীরা জানান, গত কয়েকদিন ধরে সুন্দরপুর এলাকায় দুটি গ্রুপে আধিপত্য বিস্তার নিয়ে বোমাবাজির ঘটনা ঘটে আসছিল।  রবিবার বিকালে শেখ হাসিনা সেতু এলাকায় দুপক্ষ বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুল পিঠে বোমা লেগে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাজ্জাদ হোসেন জানান,বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।  মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর