শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মঠবাড়িয়ায় ৭ গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে

    পিরোজপুর প্রতিনিধি

    ২১ এপ্রিল, ২০২৩ ০৩:০৭ অপরাহ্ন

    মঠবাড়িয়ায় ৭ গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে

    পিরোজপুরের মঠবাড়িয়ার ৭ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ শুক্রবার (২১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর পালন করছেন।

    এ উপলক্ষে উপজেলার ভাইজোড়া গ্রামে খন্দকার বাড়ি সাবেক চেয়ারম্যান শামসুল হক খন্দকারের নেতৃত্বে ১টি, কচুবাড়িয়া গ্রামে হাজী বাড়ি সোহরাব হোসেনের নেতৃত্বে ১টি ও সবুজ নগর গ্রামের গফুর হোসেন হাওলাদারের বাড়ি জামে ১ টি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

    জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া ও সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামে শুরেশ্বর পীরের অনুসারী প্রায় ৬ শতাধিক পরিবার আজ শুক্রবার তারা ঈদ-উল-ফিতর উদযাপন করেছে।

    কচুবাড়িয়া গ্রামের সোহরাব হোসেন জানান, তারা সকাল সাড়ে ৯ টায় ঈদের নামাজ আদায় করেছেন।

    সদর ইউনিয়নের সবুজ নগর গ্রামের সকাল সাড়ে ৮ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মোঃ জালাল হুজুর।

    ভাইজোড়া গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার হুমায়ুন কবির পান্না জানান, তারা সকাল ১০টায় ঈদের নামাজ আদায় করেছেন। নামাজে ইমামতি করেন আমির আলী মুন্সী।

    উল্লেখ্য, শুরেশ্বর পীরের অনুসারীরা দীর্ঘ বছর থেকে সৌদি আরবের সাথে মিল রেখে রমজান ও ২ টি ঈদ পালন করে আসছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর