শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্নে রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ এপ্রিল, ২০২৩ ০৯:০৭ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে সড়ক পথে ঈদযাত্রা নির্বিঘ্নে রিফ্রেশমেন্ট ক্যাম্পের উদ্বোধন

    সড়কপথে ঈদযাত্রা নিরাপদ করতে চালক, হেলপার ও যাত্রীদের সংক্ষিপ্ত যাত্রাবিরতির জন্য গাইবান্ধা পুলিশ ও গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে রিফ্রেশমেন্ট ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জের পান্থাপাড়ায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পের উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মো: কামাল হোসেন।

    এ সময় দুরপাল্লার বিভিন্ন যানবাহনের চালক, হেলপার ও যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ক্যাম্পে ঈদপূর্ব ও পরবর্তী সময়ের জন্য ২৪ ঘন্টা চালক-হেলপার ও যাত্রীদের জন্য টয়লেট ও বিশ্রামের ব্যবস্থা আছে বলে জানানো হয়েছে ।
     
    গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার কামাল হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান, সহকারি পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা, জেলা ট্রাফিক ইনচার্জ নূরে আলম সিদ্দিক, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন সহ মোটর মালিক সহ সভাপতি হারুনুর রশিদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু নাঈম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন সহ নেতৃবৃন্দ।




    সারাদেশ - এর আরো খবর