শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • গোবিন্দগঞ্জে ৫শতাধিক দুস্থ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ এপ্রিল, ২০২৩ ০৯:০০ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে ৫শতাধিক দুস্থ পরিবারে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের হাট পুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষে দুস্থ-অসহায় ৫ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে শাড়ী,লুঙ্গি,পাঞ্জাবি বিতরন করেন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

    এসময় শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাইদ জাকারিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুল ইসলাম, শাখাহার ইউনিয়ন  আওয়ামীলীগ নেতা জিয়া, শিবপুর ইউনিয়ন পরিষদের সদস্য রোকন আকন্দ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম: আহবায়ক রাজু সরকার, যুগ্ম আহবায়ক শফিউল আলম হিরু,জেলা ছাত্রলীগ নেতা সোহাগ মাহী, উপজেলা ছাত্রলীগ নেতা কপিরুল ইসলাম রানা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




    সারাদেশ - এর আরো খবর