গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা জাতীয়পার্টির আয়োজনে পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) উপজেলা জাতীয়পার্টির আহবায়ক, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রকৌশলী মইনুর রাব্বী রুমান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জাপা প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা জাপা’র আহবায়কআব্দুর রশিদ সরকার। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মমতাজ উদ্দীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়পার্টির সাবেক এমপি ও পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা লুৎফর রহমান চৌধুরী, সাঘাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গোলাম শহীদ রনজু, জেলা জাপা’র সদস্য সচিব ও কেন্দ্রীয় সদস্য সারোয়ার হোসেন শাহিন, গোবিন্দগঞ্জ উপজেলা জাপা’র আহবায়ক ও জাপা কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য অধ্যক্ষ কাজী মশিউর রহমান, পলাশবাড়ী উপজেলা জাপা'র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন পাতা, সদস্য সচিব জিল্লুর রহমান খাজা, উপজেলা জাপা’র সাবেক আহবায়ক আলমগীর মন্ডল, সাবেক সদস্য সচিব মজিবর রহমান, আব্দুল মান্নানসহ জেলা-উপজেলা ও ইউনিয়ন জাপ’'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। শেষে বিশ্ব মুসলিমউম্মাহর শান্তি, দেশের সার্বিক অগ্রগতি ও উন্নতি কামনা করে মোনাজাত করা হয়। অনুষ্ঠানটির স ালনায় ছিলেন উপজেলা জাপা'র যুগ্ম আহবায়ক আবু ফরহাদ মন্ডল।