শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

    ২০ এপ্রিল, ২০২৩ ০৩:০৫ অপরাহ্ন

    শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

    শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খাইরুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের উদোয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শিবগঞ্জ পৌরসভার  ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মর্দানা মহল্লার মাইনুল মাষ্টারের ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, সন্ধ্যা পরে গুরতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত আটটার দিকে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তক্ষরণ হয়ে মারা যান তিনি।

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। তবে মাথায় প্রচ- আঘাতের কারণে রক্তশূন্য হয়ে মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    এর আগে ১৩ এপ্রিল শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড় এলাকায় আলম হোসেন (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে দিনদুপুরে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। পরদিন ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর