শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০১:২০ অপরাহ্ন

    করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু
    করোনা টিকা

    করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। আপাতত ৬০ বছরের বেশি বয়সী ও করোনাকালে যাঁরা সম্মুখসারিতে থেকে কাজ করেছেন, তাঁদের এই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। রাজধানীসহ সারা দেশের সংশ্লিষ্ট হাসপাতালে স্বল্প পরিসরে এই কার্যক্রম চলছে বলে জানা গেছে।

    মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বুস্টার ডোজ শুরু হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর কয়েকটি হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা থেকে বুস্টার ডোজ টিকা কার্যক্রম শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কর্মসূচির প্রতি ৫ জনে ১ জন পাবেন বুস্টার ডোজের এসএমএস।

    শামসুল হক বলেন, প্রথমদিকে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। আগে টিকার জন্য সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন করা নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএস ছাড়া কাউকে এই টিকা দেওয়া হবে না। এসএমএস পাওয়া ব্যক্তিরা টিকা কার্ড নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে বুস্টার ডোজের টিকা নেবেন।

    এর আগে গতকাল ডা. শামসুল হক বলেন, বুস্টার ডোজ হিসেবে ফাইজার, অ্যাস্ট্রাজেনেকা ও মডার্না—এ তিন ধরনের টিকা দেওয়া হবে। চীনের কোনো টিকা এ ক্ষেত্রে ব্যবহারের সিদ্ধান্ত হয়নি।

    এদিকে সরকারের আইসিটি বিভাগ থেকে বলা হয়েছে, বুস্টার ডোজের জন্য আলাদা করে নিবন্ধন করতে হবে না। তবে বুস্টার ডোজ নেওয়ার জন্য নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে নিতে হবে।

     




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর