শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরের পান্তাডুবিতে মসজিদে ইফতারেরে আগে একজনকে কুপিয়ে যখম

    পিরোজপুর প্রতিনিধি

    ১৯ এপ্রিল, ২০২৩ ১০:০৬ অপরাহ্ন

    পিরোজপুরের পান্তাডুবিতে মসজিদে ইফতারেরে আগে একজনকে কুপিয়ে যখম

    মঙ্গলবার (১৮ এপ্রিল) ৫নং টোনা ইউনিয়নের পান্তাডুবি গ্রামে মোঃ শহিদুল ইসলাম সিকদার নিজ বাড়ির মসজিদে ইফতারি করতে গেলে পূর্ব শত্রুতার জেরে  মোঃ চাঁন ধরণী, বাক বিতন্ড শুরু করেন, ইফতারী শেষ হতেই মোঃ শহিদুল ইসলাম কিছু বুঝে ওঠার পূর্বেই পূর্ব পরিকল্পিতভাবে তার উপর মসজিদের ভিতরেই হামলা শুরু করে চাঁন বাহিনী।

    জানা যায়, চাঁন ধরনী সাবেক মেম্বার ছিলেন।হামলা কারী  আরো একজন বতর্মান মেম্বার তরিকুল ধরানী,ও স্বজল ধরানী,বাবু,আশিক ধরানী সহ আরও কয়েক জন।

    হামলা কারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউই ভয়ে কথা বলে না। শহিদুল ইসলাম এই প্রতিবেদককে বলেন হামলাকারীরা চাপাটি,চাইনিজ কুড়াল,ও অন্যান্য অস্ত্রশস্ত্রসহ তার উপরে হামলা করে, শহিদুল ইসলামের মাথায় কয়েকটি কোপ দেয়, তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে রক্তাক্ত অবস্থায় তার আত্মীয়-স্বজনরা  পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

    শহিদুল ইসলাম জানান ৯৯৯ এ কল করলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি,পরবর্তীতে তাকে ফোন করে কোথায় আছেন তা জানতে চান পুলিশ। ততক্ষণে শহিদুল ইসলাম কে হাসপাতলে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসেন তার আত্মীয়স্বজন।

    পিরোজপুর সদর হাসপাতালের আরএম সাংবাদিকদের এ ব্যাপারে বলেন  শহিদুল ইসলাম এর  মাথায় গুরুতর কোপের চিহ্ন রয়েছে,সাতটি সেলাই করা হয়েছে,বর্তমানে চিকিৎসাধীন আছে।

    পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব  আ,জ,ম মাসুদুজ্জামান জানান আমরা অভিযোগ পেয়েছি,তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর