মানুষ মানুষের জন্যে পরিবেশ ও সমাজের কল্যানে ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষায় আর্তমানবতার সেবায় এলাকার দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধি এবং সমিতির সদস্যদের সন্মানার্থে ঈদের শুভেচ্ছা সামগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট এলাকায় রিপোর্টার্স বহুমুখি সমবায় সমিতির লিঃ এর আয়োজনে ঈদ সামগ্রী বিতরন করা হয়। পাজ্ঞাবি, থ্রীপিস, সেমাই, চিনি, আলু, ডাল, লুডুস, সাবান, পাউডার, দুধ, ময়দা, পেঁয়াজ, রসুন, মরিচ, শ্যাম্পুসহ প্রায় ১৫ প্রকার সামগ্রী বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুল হামিদ, সহ সভাপতি রাকীব আহম্মেদ, সাংবাদিক এম এ রহিম, দেবুল কুমার দাস, রাজনৈতিক ব্যক্তিত্ব মফিজুর রহমান, কামরুল ইসলাম, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম ও আব্দুল জব্বারসহ এলাকার সুধিজনেরা।
ঈদ উপহার পেয়ে খুশি উপকার ভোগীরা। দ্রব্যমূল্যের এই বাজারে ঈদের আগেই অনেকগুলো খাদ্যসামগ্রী পাওয়ায় সমিতির কর্মকর্তাদের ধন্যবাদ জানান ভুক্তভোগীরা। ঈদ সামগ্রীতে সহযোগিতার হাতকে প্রসারিত করেন মোঃ বিপ্লব হোসেন ও শাহ আলম।