শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • বেনাপোলে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ১৯ এপ্রিল, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন

    বেনাপোলে ভারতীয় পণ্যসহ ৮ চোরাকারবারী আটক

    ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে ভারত থেকে অবাধে চোরাচালান পণ্য ঢুকছে। যশোরের বেনাপোলে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেল থেকে বিপুল ভারতীয় কসমেটিকস ও কাপড়সহ ৮ চোরাচালানীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। তাদেরমধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে।

    আটককৃতরা হলেন, ঢাকার হাজারীবাগ বটতলা মাজার এলাকার আবুল কাশেমের ছেলে মোস্তাকিন আরাফাত সালেহীন (৩২), চাঁদপুরের মতলব উপজেলার পাঁচআনি গ্রামের মৃত আবেদ আলীর ছেলে সেলিম হোসেন (২৯), বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পূর্বশুলতানি গ্রামের নান্নু তালুকদারের ছেলে সুমন তালুকদার (৩৬), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে এনামুল হক (৫৪), খুকরা গ্রামের কাঞ্চন আলী খানের ছেলে খবির উদ্দিন খান (৪৫), চাঁদপুর সদরের শাহাতলী এলাকার আব্দুর রব চৌধুরীর ছেলে ইসহাক চৌধুরী (৪৭), ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকার ইদু মিয়ার ছেলে তানভীর আক্তার (৪২) ও ভারতের পেট্রাপোল এলাকার ফকির চাঁদ হালদারের ছেলে সমির হালদার (৩৫)।  

    মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে ডিবি পুলিশের এসআই নিতাই চন্দ্র দাস ও এসআই রইচ আহমেদ বেনাপোলের বড়আঁচড়াস্থ ডায়মন্ড আবাসিক হোটেল ও নাহিদ আবাসিক হোটেলে অভিযান চালান। এ সময় দুটি হোটেলে তল্লাশি চালিয়ে ওই ৮ চোরাচালানীকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অবৈধভাবে নিয়ে আসা ভারতীয় ৫৫টি শাড়ি, ১২৫টি লেহেঙ্গা, থ্রিপিস ৫৫১টি, ১২ বান্ডিল চুড়ি ও ২ বান্ডিল ইমিটেশন গহনা। যার মূল্য ৯ লাখ ১৩ হাজার ১শ’ টাকা।

    যশোর ডিবির ওসি রুপম কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ৮ জনকে চোরাচালানী মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ এপ্রিল, ২০২৩ ০৮:৪৬ পূর্বাহ্ন