শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ১৯ এপ্রিল, ২০২৩ ০৮:৪৩ পূর্বাহ্ন

    গোবিন্দগঞ্জে র‌্যাবের অভিযানে গাঁজা-ইয়াবাসহ দম্পতি গ্রেফতার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১৮ কেজি গাঁজা ও ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। একই সঙ্গে এক দম্পতিসহ ৩ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়।

    মঙ্গলবার (১৮ এপ্রিল) র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    গ্রেফতারকৃতরা  হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বকচর (পিতাম্বরদি বাজার) গ্রামের জুলহাস মিয়া (৪২) ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস লিমা (জান্নাত) (২৪) এবং কুমিল্লা জেলার চান্দিনা ধানাধীন কাশিমপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে তোফাজ্জল হোসেন (২০)।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ এপ্রিল) র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযাত্রিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুরান বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় দিনাজপুরগামী শ্যামলী পরিবহনের বাস তল্লাশি করে ১৮ কেজি গাঁজা ও ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করাসহ ওই ৩ কারবারিকে গ্রেফতার করা হয়।

    র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে মাদক লেনদনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।  তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। মাদক ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতার ব্যক্তিদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৯ এপ্রিল, ২০২৩ ০৮:৪৩ পূর্বাহ্ন