শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • প্রাথমিক মন্ত্রণালয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২৩ ০২:৫৯ অপরাহ্ন

    প্রাথমিক মন্ত্রণালয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান

    প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে যাচাইয়ের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন অধিশাখার নামে দপ্তরী কাম প্রহরী নিয়োগ, বেতন-ভাতা সংক্রান্ত প্রকাশিত ভূয়া গেজেট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত গেজেটটি ভুয়া এবং এতে মাঠ পর্যায়ে সর্বমহলে ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। যা প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী গুরুতর অপরাধ। প্রকৃতপক্ষে এ মন্ত্রণালয়ে আইন অধিশাখা নামে কোন অধিশাখা নেই। এ ছাড়া উক্ত ভুয়া গেজেটে যে কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে সে নামে এ মন্ত্রণালয়ে কোন কর্মকর্তা কর্মরত নেই।

    সম্প্রতি আরও লক্ষ্য করা যাচ্ছে যে, দপ্তরী কাম প্রহরী পদে ভূয়া বিজ্ঞপ্তি, নীতিমালা সংশোধন সংক্রান্ত ভূয়া প্রজ্ঞাপন ও ভূয়া গেজেট নোটিফিকেশনের মাধ্যমে কিছু অসাধু ব্যক্তি সহজ সরল জনসাধারণের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রলুব্ধ করে অসাধু উপায়ে অর্থ উপার্জনের পায়তারা করছে যা দেশের প্রচলিত আইন অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এহেন প্রতারণা ও প্রতারক চক্র হতে সাবধান থাকা। এবং অপরাধমূলক কর্মকান্ডে না জড়ানোর জন্য মন্ত্রণালয়ের পক্ষ হতে সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে। সে সাথে এ সকল অসাধু ব্যক্তি বা ব্যক্তিবর্গের সন্ধান জানা থাকলে তাদেরকে আইন- শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সোপর্দ করা বা সে বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সর্বসাধারণকে ভবিষ্যতে দপ্তরী কাম প্রহরী পদে নীতিমালা প্রণয়ন/সংশোধনসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত যে কোন তথ্যাদি মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (www.mopme.gov.bd) হতে যাচাই করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৮ এপ্রিল, ২০২৩ ০২:৫৯ অপরাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৮ এপ্রিল, ২০২৩ ০২:৫৯ অপরাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৮ এপ্রিল, ২০২৩ ০২:৫৯ অপরাহ্ন