শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সবার পড়া উচিত: কৃষিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৮:৪৮ পূর্বাহ্ন

    বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী সবার পড়া উচিত: কৃষিমন্ত্রী
    কৃষি মন্ত্রী

    কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, এখনকার প্রজন্মের অনেকেই বঙ্গবন্ধুকে জানে না। দুঃখজনক হলেও সত্য, এই প্রজন্মের অনেকেই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি পড়েনি। অথচ সেটি সবার পড়া উচিত। তিনি বলেন, যাঁরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়বেন, তাঁদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি সম্মান ও ভালোবাসা জন্মাবে। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচিত বইটি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান তিনি।

    রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার সন্ধ্যায় “জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব” গ্রন্থ নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    গ্রন্থটির সম্পাদক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণাধর্মী প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

    এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন। তাই এই বই (জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব) সবার কাছে পৌঁছে দিতে চাই। আওয়ামী লীগের সকল নেতা-কর্মী, সাংসদ ও প্রশাসনের কর্মকর্তাদের কাছে বইটি পৌঁছানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি।

    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, এই বই বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে একটি প্রামাণ্য দলিল। যাঁরা রাজনীতি করতে চান, তাঁদের বইটি অবশ্যই পড়া উচিত। বঙ্গবন্ধু কীভাবে নেতা হয়ে উঠেছিলেন, কীভাবে নেতৃত্ব দিতে হয়, তা শেখার জন্য হলেও বইটি পড়তে হবে।

    অনুষ্ঠানের বিশেষ অতিথি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেন, বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এ দেশ একের পর এক বাজি জিতে যাচ্ছে। এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। তিনি বলেন, ‘আমাদের নিয়ে অনেক অপপ্রচার হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। এখন দর্শক হয়ে দাঁড়িয়ে থেকে ষড়যন্ত্র দেখে যাওয়ার সময় নেই। সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’


    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, জন্মশতবর্ষের শ্রদ্ধাঞ্জলি: নেতা মোদের শেখ মুজিব গ্রন্থের সম্পাদনা পর্ষদের সদস্য অধ্যাপক খন্দকার বজলুল হক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, গবেষক নামজুল হোসেন প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর