শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউক্রেন সংঘাত নিরসনে ইইউকে ভূমিকা পালনের আহ্বান মোমেনের

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন

    ইউক্রেন সংঘাত নিরসনে ইইউকে ভূমিকা পালনের আহ্বান মোমেনের

    রাশিয়া-ইউক্রেন সংঘাত ও বৈরিতা বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) আরো বাস্তবসম্মত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

    তিনি ইউক্রেনের পরিস্থিতি, বিশেষ করে বেসামরিক মানুষের প্রাণহানি এবং এর ফলে বিশ্বব্যাপী আর্থ-সামাজিক পতনের বিষয়ে বাংলাদেশের অব্যাহত উদ্বেগ প্রকাশ করেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করলে পররাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।

    সাক্ষাতকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ৫০ বছরের মজবুত অংশীদারিত্বে সন্তোষ প্রকাশ করে এবং বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও জোরদার করতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন যে ইন্দো-প্যাসিফিকের বিষয়ে ইইউর অবস্থান অনেকটা বাংলাদেশের মতোই।
    তিনি জোর দিয়ে বলেন যে, বাংলাদেশ একটি মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, নিরাপদ এবং নিয়ম-ভিত্তিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিশ্বাস করে যাতে সবার জন্য অভিন্ন স্বার্থ রক্ষা করে।

    মোমেন জোর দিয়ে অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ইইউকে বাংলাদেশে আরও অবকাঠামো এবং সবুজ বিনিয়োগ, বিশেষ করে সবুজ পরিবহন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ুু পরিবর্তন অভিযোজন খাতে এগিয়ে আসার আহ্বান জানান।
     ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের ক্রমবর্ধমান আগ্রহের কথা জানান।

    তিনি ইইউ'র 'গ্লোবাল গেটওয়ে' উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ ও আগ্রহের কথাও জানান।
    পররাষ্ট্রমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে সরকার অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন চায়। তিনি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনকে ক্ষমতায়নের জন্য গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

    পররাষ্ট্রমন্ত্রী নির্বাচনের সময় ইইউ এবং অন্যান্য দেশের পর্যবেক্ষকদের স্বাগত জানান।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:১০ পূর্বাহ্ন