শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ

    নেদারল্যান্ডসের রেডঅরেঞ্জের সাথে ফিল্ম আর্কাইভের চুক্তি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন

    নেদারল্যান্ডসের রেডঅরেঞ্জের সাথে ফিল্ম আর্কাইভের চুক্তি

    দেশি-বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহ প্রকল্পের আওতায় ডাচ সংস্থা রেডঅরেঞ্জ মিডিয়া এন্ড কমিউনিকেশন্সের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।

    সোমবার দুপুরে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে বাংলাদেশ দূতাবাসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন 'দেশি ও বিদেশি উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পে'র  পরিচালক ড. মো: মোফাকখারুল ইকবাল ও রেড অরেঞ্জের স্ট্র‍্যাটেজিক কমিউনিকেশন এডভাইজার রুটগার-জ্যান শোয়েন (Rutger-Jan Schoen) এ স্মারকে স্বাক্ষর করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং হেগে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ   এ সময় উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সারাবিশ্ব থেকে মূল্যবান ফুটেজ সংগ্রহ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করবে। তিনি বলেন, '১৯৭৫ সালের পর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হয়েছে।  কিন্তু তারা জানতো না যে, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস বিশ্বের বিভিন্ন আর্কাইভেও সংরক্ষিত আছে, রেডঅরেঞ্জ তার মধ্যে অন্যতম। তাদের কাছ থেকে পাওয়া ফুটেজ আমাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রাম ও আত্মত্যাগের নজীর সংরক্ষণে সহায়ক হবে।'

    রেড অরেঞ্জের রুটগার-জ্যান শোয়েন বলেন,  'এই সমঝোতার মাধ্যমে রেডঅরেঞ্জ বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত আর্কাইভ থেকে মুক্তিযুদ্ধের ফুটেজ সংগ্রহে সহায়তা করবে। রেডঅরেঞ্জের জন্য এটা সম্মানের বিষয়।'




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৮ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ এপ্রিল, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ন