শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঝিকরগাছায় বৃষ্টির জন্য নামাজ

    বেনাপোল প্রতিনিধি

    ১৬ এপ্রিল, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ন

    ঝিকরগাছায় বৃষ্টির জন্য নামাজ

    প্রচন্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকূল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। স্তর নেমে যাওয়ায় দেখা দেয়া পানির তীব্র সংকটে কোথাও কোথাও বিশুদ্ধ পানি উত্তোলন করা যাচ্ছে না। মানুষের মাঝে নেমে এসেছে চরম দুর্ভোগ। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ।

    বৃষ্টির আশায় যশোরের ঝিকরগাছা সদর উপজেলার লাউজানি ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন গ্রামবাসী। শনিবার আছরের নামাজের পর এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক মুসল্লি অংশগগ্রহণ করেন। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুল্লাহ বিন কোরবান।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। তাই আমরা সকলে একত্রিত হয়ে এ নামাজ আদায় করেছি। শনিবার ঝিকরগাছায় তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর