শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অফিস সময়ে চেম্বারে রোগী দেখেন ডা.সাদিয়া ইসলাম

    মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ১৬ এপ্রিল, ২০২৩ ১০:৫০ অপরাহ্ন

    অফিস সময়ে চেম্বারে রোগী দেখেন ডা.সাদিয়া ইসলাম

    সরকারি বিধি নিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অফিস চলকালীন অন্য ক্লিনিকের চেম্বারে রোগী দেখার অভিযোগ উঠেছে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.সাদিয়া ইসলামের বিরুদ্ধে।

    গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৫ এপ্রিল) বেলা ১১.৫৫ মিনিটে পত্নীতলা উপজেলার নজিপুর ইসলামীয়া ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে উপস্থিত হলে মিলে তথ্যের সত্যতা। রোগীকে চিকিৎসাপত্র দেওয়া অবস্থায় পাওয়া যায় পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা.সাদিয়া ইসলামকে। অফিস চলাকালিন অবস্থায় আপনি চেম্বারে রোগী দেখতে পারেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,  অফিস চলাকালীন সময়ে আমি কেন কোন সরকারি ডাক্তারই চেম্বারে রোগী দেখতে পারেনা। তাহলে আপনি কিভাবে এই সময়ে চেম্বারে? ডা. সাদিয়া ইসলাম বলেন, ভাই আপনাদের সমস্যা কি? এত মানুষ থাকতে হঠাৎ আমার পিছনে লাগছেন কেন? আপনারা দু’টাকার সাংবাদিক। বেশি বাড়াবাড়ি করলে আপনাদের বিরুদ্ধে মানহানি মামলা করবো।

    পত্নীতলা উপজেলার সুধিসমাজ বলেন, বর্তমান তো ওনারা কোন ডাক্তার নয়। বলা যায় এক প্রকার কসাই। কসাই প্রকাশ্য দিবালোকে গরু, ছাগল জবাই করে আর ওনারা সাধারণ মানুষদের জবাই করে ক্লিনিক আপার চেম্বারে।

    এ বিষয়ে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ বলেন, অফিস চলাকালিন সময়ে ডা. সাদিয়া চেম্বারে রোগী দেখেছেন এই বিষয়টি আমি অবগত হয়েছি এবং সত্যতাও পেয়েছি। বিধি মোতাবেক ওনার বিরুদ্ধে তদন্ত অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর