শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বেনাপোলে ইয়াবাসহ গ্রেফতার-৩, প্রাইভেট কার জব্দ

    বেনাপোল প্রতিনিধি

    ১৬ এপ্রিল, ২০২৩ ১০:৪৩ অপরাহ্ন

    বেনাপোলে ইয়াবাসহ গ্রেফতার-৩, প্রাইভেট কার জব্দ

    যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

    রোববার (১৬ এপ্রিল) দুপুর ৩টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, যশোরের ঝিকরগাছা থানার পুরন্দরপুর গ্রামের শহিদুর রহমানের ছেলে ইমরান হোসেন সানি (২৮), যশোর কোতোয়ালি থানার পালবাড়ি এলাকার আব্দুস সাত্তার এর ছেলে শাহরিয়ার হাসান (৩১) ও একই থানার রেলগেট এলাকার মোহাম্মদ বাবলুর ছেলে রাকিব হোসেন (২৩)।

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর