পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার চরফ্যাশনের ১ নং ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গরিবদের মাঝে ভিজিএফ চাল সহ ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোল্লা নিজ হাতে এসব উপহার বিতরণ করেন।
সূত্রমতে, ইউনিয়নের পক্ষ থেকে ৮০০ জনকে ভিজিএফের উপহার প্রদান করা হয়। এছাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোল্লার ব্যক্তিগত উদ্যোগে আরও ৫০০ জনকে ঈদ উপহার দেয়া হয়। ওই এলাকার অন্তত তিন হাজার ব্যক্তির জন্য এই উপহার প্রদান করা প্রয়োজন বলে জানা গেছে।
জানা গেছে, জনগণের স্বত:স্ফুর্ত ভোটে নির্বাচিত চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোল্লা দীর্ঘ ৫০ বছর ধরে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনিই একমাত্র চেয়ারম্যান হিসেবে এলাকাবাসীর জন্য নিজের উদ্যোগে ঈদ উপহার সহ গরিবদের সাহায্যে এগিয়ে এসেছেন।
চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোল্লা জাগো কণ্ঠকে জানান, তার এলাকায় আরও তিন হাজার ব্যক্তিকে সাহায্য করা প্রয়োজন। তারা খুব কষ্টে আছেন। এসব মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান তিনি।