শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

    চাঁপাইিনবাবগঞ্জ প্রতিনিধি

    ১৪ এপ্রিল, ২০২৩ ০৮:৪৯ অপরাহ্ন

    শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

    বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে শিবগঞ্জে বৈশাখী র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বৈশাখী র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা।

    এতে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলাম ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী বাবুল আকতার প্রমূখ।

    পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর